হজ ও উমরাহ সংক্রান্ত প্রশ্নোত্তর

ইহরাম পরার আগে গোসল করা সুন্নত

সাবালক পুরুষদের ক্ষেত্রে শরীরের নীচের অংশে লুঙ্গির মত করে পরার জন্য আড়াই হাত বহরের আড়াই গজের এক টুকরা সাদা কাপড় আর গায়ে চাদরের মত করে পরার জন্য একই বহরের তিন গজ কাপড় পরতে হয়, অর্থাৎ ইহরামের ছোট অংশটি লুঙ্গি হিসেবে এবং বড় অংশটি চাদর হিসেবে পরতে হয়। আর পুরুষ শিশু বা নাবালকদের ক্ষেত্রে তাদের প্রয়োজন অনুযায়ী দুই টুকরা কাপড় ২.৫ : ৩.০ আনুপাতিক হারে (একটি ছোট, একটি বড়) ইহরামের কাপড় পরাবেন। তবে নাবালক বা শিশু পুরুষদের জন্য ইহরাম ওয়াজিব নয়। তাই কোন কারণে শিশুদের ইহরাম না পরাতে পারলে দম বা সাদকা দিতে হবে না। মহিলাদের ইহরামের আলাদা কোন পোশাক নেই এবং তাঁরা সেলাই যুক্ত পোশাক পরিধান করতে পারবেন। তবে মহিলারা ইহরামের হালতে নেকাব এবং হাতমুজা পরবেন না, অর্থাৎ হাতের কবজি পর্যন্ত খোলা রাখবেন। তবে পরপুরুষ যাতে চেহারা দেখতে না পায় সেজন্য বড় ওড়না বা এই জাতীয় কোন কাপড় দিয়ে চেহারা ঢেকে রাখবেন।

সাদা রঙ মুস্তাহাব হলেও যে কোনো রঙের কাপড় পরা যায়।

সেলাইবিহীন কাপড় পরে গোসল করা যাবে।

মিকাত অতিক্রম করার আগে।